ভোলার দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী সাইবের হাট কওমি মাদ্রাসার মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা মফিজুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকালে দৌলতখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই জানাজায় হাজার হাজার আলেম-ওলামা ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মরহুম মাওলানা মফিজুল ইসলাম ছিলেন প্রখ্যাত ইজ্জাতুল ইসলাম চর খলিফা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুরের সন্তান। গত শনিবার তিনি নিজ প্রতিষ্ঠিত সাইবের হাট কওমি মাদ্রাসায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন অত্যন্ত বিনয়ী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
বড় হুজুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমসহ উপজেলা বিএনপি ও ওলামা দলের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























