ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

দেশের শিল্প ও অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাটার গ্লোবাল সিইওর সাক্ষাৎ

বাংলাদেশে প্রথম সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস। এই উচ্চপর্যায়ের বৈঠকে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের পাদুকা শিল্পের বিকাশ এবং বাটার ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে বাটা গ্রুপের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে বাটাকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাটার ব্যবসায়িক কার্যক্রমের প্রসারে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বাটার গ্লোবাল সিইও পানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা এবং পাদুকা শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরেন। তিনি স্থানীয় পর্যায়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের মাধ্যমে দেশের শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া বাটা চিলড্রেনস প্রোগ্রামের মাধ্যমে শিশুদের কল্যাণে তাদের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে বাটা বাংলাদেশের অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির উপস্থিত ছিলেন। বাটা কর্তৃপক্ষ জানায়, তারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের প্রযুক্তি ও আরামদায়ক পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনা নিহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

দেশের শিল্প ও অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাটার গ্লোবাল সিইওর সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬