ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: চলতি বছর মৃত্যু ৩৩, আক্রান্ত ১০ হাজার পেরিয়েছে

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন। এর আগের দিন দুজনের মৃত্যু এবং ৩০৬ জন আক্রান্ত হয়েছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের (জুলাই) ১৮ দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৮ জনে এবং মৃতের সংখ্যা ১৪ জনে।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে এ বছর ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৪৬৩ জন বরিশাল বিভাগে। এছাড়া, মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: চলতি বছর মৃত্যু ৩৩, আক্রান্ত ১০ হাজার পেরিয়েছে

আপডেট সময় : ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬