ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জীবাশ্ম জ্বালানির যুগ শেষ: বিশ্ব ঝুঁকছে নিরাপদ শক্তির দিকে

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরলের মতে, বিশ্ব জীবাশ্ম জ্বালানির যুগ থেকে বেরিয়ে নিরাপদ ও নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন দেশের সরকার জ্বালানি কৌশল পুনর্বিবেচনা করছে এবং নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক শক্তির প্রতি আগ্রহ বাড়ছে। বিদ্যুচ্চালিত ব্যবস্থার দিকে বিশ্ব আরও ঝুঁকে পড়বে, যা তেলের বাজারকে প্রভাবিত করবে।

ফাতিহ বিরল বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণের কোনো সহজ পথ নেই এবং এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী পরিবর্তন আসবে। তিনি নতুন জীবাশ্ম জ্বালানির সন্ধান ও উৎপাদনে অনুমোদনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। এমনকি উত্তর সাগরে খনিজসম্পদ অনুসন্ধানের ব্রিটিশ সরকারের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এটি জ্বালানি নিরাপত্তা বা তেলের দামে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের বিনিয়োগের কোনো যৌক্তিকতা নেই। তিনি জোর দিয়ে বলেন যে, নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ উজ্জ্বল এবং এই খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

জীবাশ্ম জ্বালানির যুগ শেষ: বিশ্ব ঝুঁকছে নিরাপদ শক্তির দিকে

আপডেট সময় : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬