ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চলমান মাদক পাচার ও সন্ত্রাসবাদের মামলার আইনি ব্যয় মেটানোর সুযোগ তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে মাদুরো তার আইনজীবীদের পারিশ্রমিক পরিশোধ করতে পারেন। নিউইয়র্কের আদালতে বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি জটিলতার পর এই নমনীয় অবস্থান নিল মার্কিন প্রশাসন।
এর আগে নিষেধাজ্ঞার কারণে আইনি সহায়তা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ায় মামলাটি খারিজের আবেদন করেছিলেন মাদুরোর আইনজীবীরা। বিচারক আলভিন হেলারস্টাইন আসামির আত্মপক্ষ সমর্থনের সাংবিধানিক অধিকারের বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় মার্কিন কৌঁসুলিরা তাদের অবস্থান পরিবর্তন করেন। উল্লেখ্য, বর্তমান মার্কিন হেফাজতে থাকা মাদুরো তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বরাবরই অস্বীকার করে আসছেন।
রিপোর্টারের নাম 






















