ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: অস্থিরতায় পিষ্ট নিত্যপণ্যের বাজার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে দেশের নিত্যপণ্যের বাজারে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে পণ্যের দাম হু হু করে বাড়ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় মারাত্মক চাপ সৃষ্টি করেছে। ক্রেতারা বলছেন, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের, অন্যদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, বেচাকেনা কমে যাওয়ায় বাজারে এক ধরণের মন্দাভাব বিরাজ করছে।

কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেল, ডিম, মাছ ও মসলাজাতীয় পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীদের মতে, জ্বালানি সংকটের অজুহাতে অনেক সরবরাহকারী কোম্পানি পণ্য সরবরাহ কমিয়ে দিয়েছে এবং দাম বাড়ানোর পাঁয়তারা করছে। পরিবহন ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজির বাজারেও স্বস্তি নেই। সাধারণ ক্রেতাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই অসাধু চক্র সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছে, ফলে বাজারে এক প্রকার অস্থিরতা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাপ ও হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: অস্থিরতায় পিষ্ট নিত্যপণ্যের বাজার

আপডেট সময় : ০৫:৪৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬