ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সুশিক্ষা নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষ করে তোলে: প্রতিমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা সহনাটি ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত বহুতল ভবনের উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, সুশিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি বলেন, সুশিক্ষা হলো সেই শিক্ষা যা মানুষের বিবেককে নৈতিকতার পথে পরিচালিত করে। মানুষ জীবনের শুরু থেকেই দু‘ভাবে শিক্ষা গ্রহণ করে: একটি হলো জীবনব্যাপী সহায়ক শিক্ষা এবং অন্যটি হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা, যা নির্দিষ্ট সময়ে শেষ হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, স্কুল ভবনের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পড়া-লেখার মান উন্নয়ন এবং তাদের মানবিক, নৈতিক ও আবেগিক গুণাবলী অর্জনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তিনি গৌরীপুরের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং আগামীতে শিক্ষার্থীদের পাশের হার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

একই দিন বিকেলে প্রতিমন্ত্রী গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সড়ক নির্মাণ কাজ এবং বোকাইনগর ইউনিয়নের খাল পুন:খনন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫০০ টাকায় স্মার্টফোন: সাধারণ মানুষের নাগালে প্রযুক্তি নিতে সরকারের বড় উদ্যোগ

সুশিক্ষা নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষ করে তোলে: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬