ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

এসএসসি প্রশ্ন ফাঁসের গুজব উড়িয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকার ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে কোনো ধরনের অর্থ লেনদেন বা প্রতারণামূলক ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই অপপ্রচারের সাথে কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত নয় বলেও মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এসএসসি প্রশ্ন ফাঁসের গুজব উড়িয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় : ০৯:৫৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬