ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

খাল বাঁচলে কৃষক বাঁচবে: গোপালগঞ্জে এমপির উদ্যোগ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, খালগুলো সচল থাকলে কৃষকরা সহজে জমিতে সেচ দিতে পারেন এবং জলাবদ্ধতাও কমে যায়। তিনি জোর দিয়ে বলেন, খাল বাঁচলে কৃষক বাঁচবে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে জেলার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকরা সেচ দেওয়া ও জমির অতিরিক্ত পানি নিষ্কাশনে সমস্যায় পড়ছিলেন। তাই কৃষকের সুবিধার কথা চিন্তা করেই এই পরিষ্কার কার্যক্রমে নেমেছেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, কৃষকের সমস্যা সমাধানে এমন উদ্যোগ সময়োপযোগী। তিনি জানান, মানুষের উপকারে আসে—এমন সকল কাজ এস এম জিলানীর নেতৃত্বে অব্যাহত রাখতে চান তারা। পরিষ্কার অভিযানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

খাল বাঁচলে কৃষক বাঁচবে: গোপালগঞ্জে এমপির উদ্যোগ

আপডেট সময় : ০৪:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬