ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

অর্থনীতিকে চাঙ্গা করতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম: প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন অপরিহার্য। এই খাতের উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে মজবুত করতে এই খাতের কোনো বিকল্প নেই।

শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভেটেরিনারি পেশাজীবীরা মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা আজকের বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের অন্যতম প্রধান বিষয়।

প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে মানুষ খাদ্য নিরাপত্তা বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছে। একসময় ভেটেরিনারি পেশাকে ততটা গুরুত্ব দেওয়া না হলেও বর্তমানে এই খাতে মানুষের আগ্রহ এবং ভেটেরিনারি শিক্ষার প্রসার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান এবং অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান বক্তব্য রাখেন। ভেটেরনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) সভাপতি প্রফেসর ড. মো. মাহবুব আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভ্যাবের সিনিয়র সহসভাপতি ও প্রকল্প পরিচালক ডা. মো. আবদুর রহিম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর ড. এম আরিফুল ইসলাম। তার প্রবন্ধে ভেটেরিনারি পেশার সমসাময়িক চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ঘাতক

অর্থনীতিকে চাঙ্গা করতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬