নীলফামারীর কিশোরগঞ্জে বালুবাহী একটি মাহেন্দ্র ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা মোড়ে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, রবিউল ইসলাম তার ভ্যান নিয়ে উপজেলা মোড় থেকে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময়ে পেছন থেকে আসা একটি বালুবাহী মাহেন্দ্র ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে থানায় হস্তান্তর করেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, নিহত ভ্যানচালকের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং ট্রলিটি থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 
























