ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

গাইবান্ধায় ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজ বাড়িতে ব্লেন্ডার মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত জ্যোতিষ মনা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামের সুরেন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়রা জানান, জ্যোতিষ চন্দ্র বর্মন নিজ ঘরে ব্লেন্ডার মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মথরপাড়া বটতলা বাজারে তার একটি চায়ের দোকান ছিল এবং তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: রংপুরে দুই যুবক কারাগারে

গাইবান্ধায় ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬