যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা স্থগিত করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। তবে এই স্থগিতাদেশ পর্যটক, শিক্ষার্থী বা অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে কার্যকর হবে না। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেদের খরচ চালাতে হিমশিম খান এবং সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, মূলত তাদের লক্ষ্য করেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা—অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন কোনোভাবেই মার্কিন করদাতাদের ওপর বোঝা হয়ে না দাঁড়ান।
তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, কিউবা ও রাশিয়ার মতো দেশগুলো। স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে তাদের স্ক্রিনিং পদ্ধতি আরও কঠোর করছে যাতে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে কেউ যুক্তরাষ্ট্রে এসে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর স্বপ্ন এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
রিপোর্টারের নাম 
























