ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, জুলাই বিপ্লব সেই সত্য প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে যে, এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যে জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার স্বপ্ন দেখেছিল, বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাচ্ছে। শনিবার রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে হলে দক্ষ ও মেধানির্ভর মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। এজন্য প্রশাসনিক কর্মকর্তাদের জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়ন ও সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, জুলাই বিপ্লব সেই সত্য প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬