ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় বিএনপির এক নেতাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—উপজেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রহমান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত এক নেতার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হামলার বিষয়টি অস্বীকার করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: রংপুরে দুই যুবক কারাগারে

ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট সময় : ১২:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬