সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবি)। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ এপ্রিল থেকে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে জেলার প্রধান নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যা আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে।
বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতির হাত থেকে হাওরের ফসল রক্ষায় কৃষকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব জমির ধান ৮০ শতাংশ পর্যন্ত পেকে গেছে, তা দ্রুত কেটে ঘরে তোলার জন্য পরামর্শ দিয়েছে পাউবি। প্রাকৃতিক দুর্যোগের এই পূর্বাভাসে হাওর অঞ্চলের কৃষকদের মধ্যে দুশ্চিন্তার কালো মেঘ দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 
























