ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

হাজারীবাগে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ সেনাবাহিনী কর্তৃক আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করা কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’কে সেনা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

আটকের সময় তার কাছ থেকে দুটি ধারালো চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ ডন সাগরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর (২০) হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় তার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করত। তার নেতৃত্বাধীন সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সেনা সূত্র জানিয়েছে, তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাংলা বাজারের হালখাতা: নতুন খাতা, পুরনো হিসাবের টানাপোড়েন

হাজারীবাগে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ সেনাবাহিনী কর্তৃক আটক

আপডেট সময় : ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫