বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনের রুট হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। শুক্রবার ভোরে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০৬ ডলার ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চলমান এই অস্থিরতার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। ব্রেন্ট ক্রুডের দাম বুধবারের তুলনায় প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। হরমুজ প্রণালি কেন্দ্রিক এই সংকট দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ চেইন ভেঙে পড়ার পাশাপাশি মূল্যস্ফীতি আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 

























