ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইউজিসির সদস্যপদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে তিনি অব্যাহতি পত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসি সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার নিয়োগের মেয়াদ ছিল চার বছর। এর আগে গত ১৬ মার্চ ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন অধ্যাপক এস এম এ ফায়েজ। এরপর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক মামুন আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

ইউজিসির সদস্যপদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান

আপডেট সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬