ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) নিয়ন্ত্রণাধীন নয়টি চিনিকলে এবার ৫১ হাজার ৮৫৭ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে মাড়াই মৌসুম শেষে বাস্তবে উৎপাদিত হয়েছে ৪৩ হাজার ৩২৬ টন। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ শতাংশ বা আট হাজার ৫৩১ টন চিনি কম উৎপাদিত হয়েছে।

তথ্যমতে, গত মৌসুমের তুলনায়ও এবার চিনি উৎপাদনের পরিমাণ কমেছে। আগের মৌসুমে ৪৬ হাজার ১৮৭ টন চিনি উৎপাদিত হয়েছিল, যা এবার প্রায় দুই হাজার ৮৬১ টন কম। মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা আট লাখ ৫০ হাজার টন থাকলেও সংগ্রহ করা সম্ভব হয়েছে সাত লাখ ৮২ হাজার ৬৭৩ টন। যদিও চিনি আহরণের হার আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ দশমিক ৫৩ শতাংশে দাঁড়িয়েছে, তবুও সামগ্রিক উৎপাদনে এই ঘাটতি শিল্পটির সংকটের চিত্রই স্পষ্ট করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো

আপডেট সময় : ১১:৫৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬