দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার রাতে প্রকাশিত এই ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় পাসের হার ৩১ শতাংশ।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, মোট ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। উত্তীর্ণ প্রার্থীরা টেলিটকের মাধ্যমে এসএমএসে ফলাফল জানতে পারবেন। এছাড়া এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটেও পূর্ণাঙ্গ ফল পাওয়া যাচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 






















