দেশি-বিদেশি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পাদিত হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং বিডার ইনভেস্টমেন্ট প্রমোশন বিভাগের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মোঃ শাহারুল হুদা।
এই চুক্তির আওতায়, বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো সহজেই গ্রহণ করতে পারবেন। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণকে সহজতর করার পাশাপাশি উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার ব্যাপারে ব্যাংকের অঙ্গীকার এই সমঝোতার মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ শাহীনুজ্জামান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব অপারেশন মো. তৌহিদুজ্জামান ফুয়াদ, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: এমদাদুল হক, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভীন এবং বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বিডার গ্রাহকরা এখন থেকে শরীয়াহ্ সম্মত ব্যাংকিং সেবাও লাভ করতে পারবেন।
রিপোর্টারের নাম 

























