প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। এর ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন থেকে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা ও অগ্রাধিকার পাবেন।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান অধ্যাপক ড. উ.খ.ফ. খান মজলিশ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গ্রাহকরা যাতে সহজেই আধুনিক ও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























