দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্যামল বরন দাশ। আর্থিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং খাতে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন শ্যামল বরন দাশ এর আগে নগদ, মেঘনা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন।
শিক্ষাজীবনে তিনি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া হার্ভার্ড ও অক্সফোর্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানেও তার পেশাগত উচ্চশিক্ষা রয়েছে। ‘উপায়’ পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে যে, তার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে এবং ডিজিটাল আর্থিক সেবায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।
রিপোর্টারের নাম 

























