ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জ্বালানি খাতে লুটপাট বন্ধ করলে দাম বাড়ানোর প্রয়োজন নেই: সাইফুল হক

জ্বালানি খাতের বিদ্যমান অব্যবস্থাপনা, দুর্নীতি ও সীমাহীন লুটপাট বন্ধ করতে পারলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এই খাতের সিস্টেম লস অন্তত ১০ শতাংশ কমিয়ে আনার আহ্বান জানান।

সাইফুল হক বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও সাধারণ মানুষ ও কৃষকরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না। বিশেষ করে ডিজেলের তীব্র সংকটে বোরো আবাদ ও সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি অবিলম্বে ডিজেলের সরবরাহ নিশ্চিত করা এবং সার সংকটের সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা

জ্বালানি খাতে লুটপাট বন্ধ করলে দাম বাড়ানোর প্রয়োজন নেই: সাইফুল হক

আপডেট সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬