ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা আনার আশ্বাস প্রধানমন্ত্রীর, পুরনো নিয়োগ বাতিলের ইঙ্গিত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার এবং পুরনো নিয়োগ বাতিলের ইঙ্গিত দিয়েছেন। বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চীফ হুইপ নুরুল ইসলামের একটি দাবির প্রেক্ষিতে সংসদ নেতা এই প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই চীফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের জন্য যে ডিলার নিয়োগ করা হয়েছে, তারা এখনো বহাল তবিয়াতে রয়েছে। তারা সার উত্তোলন করছেন না এবং কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। তাই আমি অনুরোধ করব, ওই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের ব্যবস্থা নিন, যাতে কৃষকরা ন্যায্যমূল্যে সার পায়।’ চীফ হুইপের এই বক্তব্যের সময় সকল সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে সমর্থন জানান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘পুরো সংসদ বিষয়টি স্বাগত জানিয়েছে। এ ব্যাপারে পুরো সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা আনার আশ্বাস প্রধানমন্ত্রীর, পুরনো নিয়োগ বাতিলের ইঙ্গিত

আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬