ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মাদকবিরোধী অভিযানে লাতিন আমেরিকায় মার্কিন বিমানবাহী রণতরী

লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও এর সঙ্গে কয়েকটি যুদ্ধজাহাজ পৌঁছেছে। এর ফলে ভেনেজুয়েলার আশঙ্কা অনুযায়ী নতুন সংঘাতের উত্তেজনা বাড়িয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাউদার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস জেরাল্ড ফোর্ড রণতরী প্রায় তিন সপ্তাহ আগে মাদকবিরোধী অভিযানের সহায়তায় মোতায়েনের নির্দেশ পায় এবং এখন কমান্ডের দায়িত্বাধীন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রবেশ করেছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, বিশ্বের সবচেয়ে বড় এই বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধের স্থিতিশীলতা রক্ষায় অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, নজরদারি ও দমন করার সক্ষমতা বাড়াবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বর্তমানে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সামরিক অভিযান চালাচ্ছে। ওয়াশিংটনের দাবি, এই অভিযানের লক্ষ্য মাদক পাচার দমন করা।

মার্কিন বাহিনীর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক জলসীমায় অন্তত ২০টি নৌযানে হামলা চালানো হয়েছে, যাতে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন।

তবে যুক্তরাষ্ট্র এখনও প্রমাণ প্রকাশ করেনি যে এসব নৌযান মাদক পাচারে ব্যবহৃত হচ্ছিল কিংবা দেশটির নিরাপত্তার জন্য হুমকি ছিল।

এই অভিযানে কারাকাসে আশঙ্কা তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

মাদকবিরোধী অভিযানে লাতিন আমেরিকায় মার্কিন বিমানবাহী রণতরী

আপডেট সময় : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫