ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা: যোগদানের অপেক্ষায় সাড়ে ১৪ হাজার প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার দুই মাস অতিবাহিত হলেও এখনো চাকরিতে যোগদান করতে পারেননি। এই দীর্ঘসূত্রিতায় নিয়োগপ্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অবিলম্বে যোগদানের তারিখ ঘোষণার দাবিতে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও পেশ করেছেন।

চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য জেলাগুলো বাদে দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর এক মাসের মাথায় ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত ফলাফল। ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টসহ সকল সনদ যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। ১০ লাখ ৮০ হাজারের বেশি আবেদনকারীর মধ্যে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে ১৪ হাজার ৩৮৪ জন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।

নিয়ম অনুযায়ী, ফলাফল প্রকাশের পরই যোগদান প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে গত দুই মাস ধরে এই প্রক্রিয়া থমকে আছে। এ বিষয়ে মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কারো কাছ থেকেই সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান মিটিংয়ে থাকার কথা বলে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেও মন্ত্রণালয় থেকে নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই যোগদান কার্যক্রম শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিয়োগপত্র না পাওয়ায় এবং ফলাফল ‘রিভিউ’ হওয়ার গুঞ্জনে সুপারিশপ্রাপ্তদের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে তারা দ্রুত যোগদান কার্যসম্পন্ন করার দাবিতে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করেছেন এবং ৬১ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা: যোগদানের অপেক্ষায় সাড়ে ১৪ হাজার প্রার্থী

আপডেট সময় : ০৯:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬