ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সরকারি হিসাবে হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৮৫ জনে দাঁড়িয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত তিন হাজার ৮০৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন। এর মধ্যে ১৭ হাজার ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১৪ হাজার ১০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় বেরিবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ: জননিরাপত্তা ও সরকারি সম্পত্তি নিয়ে উদ্বেগ

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬