ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়াকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, দুই দেশের বাণিজ্য বর্তমানে ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং জ্বালানি খাতে বিনিয়োগের নতুন সুযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া দুই দেশের শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

অস্ট্রেলিয়াকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬