চলতি বছরের ৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে মোট ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সরকার মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ব্রিফিংয়ে খাল খনন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ১ হাজার ২৬০ কিলোমিটার দৈর্ঘ্যরে খাল খনন প্রকল্পের প্রায় ৪৪ দশমিক ৫৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া, আগামী বছর থেকে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ভারতের সাথে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের পরিকল্পনা করছে সরকার, যা সাংস্কৃতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















