ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোরের চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় পৌর যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার হুদোপাড়া গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মফিজুর রহমান নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান এবং অপর যুগ্ম আহ্বায়ক কবির উদ্দিনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতির দৌড়ে কারা: আলোচনায় চার বর্ষীয়ান নেতা

যশোরের চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

আপডেট সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬