ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিয়ের আসরেই নাটকীয়তা: স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলেন কনে

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক প্রবাসী যুবকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা পর তাকে তালাক দিয়ে নিজের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এক কলেজছাত্রী। শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে এক সৌদি প্রবাসীর সঙ্গে ওই ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের পর ভুরিভোজ চলাকালীন কনের প্রেমিক মোটরসাইকেলে চড়ে বিয়েবাড়িতে হাজির হন এবং তাদের দীর্ঘদিনের সম্পর্কের প্রমাণ দেখান। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে কনে তার প্রেমিকের সঙ্গেই সংসার করার ইচ্ছা প্রকাশ করেন। শেষ পর্যন্ত উভয় পরিবারের সম্মতিতে প্রথম স্বামীকে তালাক দিয়ে ওই রাতেই প্রেমিকের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

বিয়ের আসরেই নাটকীয়তা: স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলেন কনে

আপডেট সময় : ১০:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬