ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সারা দেশে ১৯ জেলায় জ্বালানি তেলের ‘ফুয়েল পাস’ নিবন্ধন শুরু

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকার কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফুয়েল পাস’ সিস্টেমের নিবন্ধন কার্যক্রম দেশের আরও ১৯টি জেলায় চালু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

আজ থেকে যেসব জেলায় নিবন্ধন করা যাবে সেগুলো হলো: গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম। মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে জ্বালানি তেলের ব্যবহার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নাগরিকরা ‘ফুয়েল পাস’ সংক্রান্ত যেকোনো মতামত, অভিযোগ বা পরামর্শ প্রদানের জন্য সংস্থার অফিশিয়াল ফেসবুক গ্রুপে (facebook.com/groups/fuelpass) যুক্ত হতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

সারা দেশে ১৯ জেলায় জ্বালানি তেলের ‘ফুয়েল পাস’ নিবন্ধন শুরু

আপডেট সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬