ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

যশোরে স্কুলগামী শিশুসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু: সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া

যশোরের চৌগাছায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক এবং স্কুলগামী এক শিশু নিহত হয়েছে। রোববার রাত ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) এবং সোমবার সকাল ৮টার দিকে ইউসুফ আলী (৯) নামে এক স্কুলছাত্র ট্রাক চাপায় নিহত হয়।

প্রথম ঘটনায়, রোববার রাত ১১টার দিকে আশরাফুল ইসলাম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা যান। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে। ইউসুফ আলী (৯) স্কুলে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৪৭১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক চালক রেজাউল ইসলাম ঘটনার পরপরই পালিয়ে গেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই দুটি মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর প্রথম উন্নত সভ্যতা কি মানুষই? নাকি অতীতে ছিল অন্য কেউ?

যশোরে স্কুলগামী শিশুসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু: সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া

আপডেট সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬