ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। কর্মসূচিটি বিভিন্ন ধাপে পরিচালিত হচ্ছে। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম ধাপের টিকাদান ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। একইভাবে, ১২ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের কর্মসূচি ১২ মে পর্যন্ত চালু থাকবে। এছাড়াও, আজ থেকে শুরু হওয়া দেশব্যাপী বিশেষ এই ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে এবং দেশের অন্যান্য অংশে ১২ মে পর্যন্ত চলবে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। এরপর ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) এলাকায় এই কার্যক্রম একযোগে শুরু করে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬