ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান, দুই জেলের অর্থদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে প্রশাসন ও সংশ্লিষ্টরা অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স গোয়ালন্দের আয়োজনে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট থেকে ছাত্তার মেম্বার পাড়া এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়। এ অভিযানে আনুমানিক ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা, এসআই মেহেদী হাসান অপূর্বসহ উপজেলা মৎস্য বিভাগের একটি দল।

এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা চলছে এবং এই অভিযান প্রতিদিনই পরিচালনা করা হবে। এ সময় নদীতে থাকা জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ এবং আটকদের মৎস্য আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হবে। সরকার ঘোষিত নিষিদ্ধ সময় পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, চতুর্থ দিনের মতো পদ্মা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই জেলেকে আটক করে প্রত্যেককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় এবং জব্দ জাল ফেরিঘাটে এনে পুড়িয়ে ফেলা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাংলা বাজারের হালখাতা: নতুন খাতা, পুরনো হিসাবের টানাপোড়েন

মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান, দুই জেলের অর্থদণ্ড

আপডেট সময় : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫