ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের ভূরূঙ্গামারীতে তিন ইউনিয়নে বিএনপির নতুন কমিটি গঠন

কুড়িগ্রামের ভূরূঙ্গামারী উপজেলার তিনটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চরভূরূঙ্গামারী, পাইকেরছড়া ও তিলাই ইউনিয়নে ৩১ সদস্যবিশিষ্ট এই পৃথক তিনটি কমিটি গঠন করা হয়। সোমবার মধ্যরাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটি অনুযায়ী, চরভূরূঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে আহ্বায়ক ও লুৎফর রহমানকে সদস্য সচিব, পাইকেরছড়া ইউনিয়নে আবুল কাশেমকে আহ্বায়ক ও মতিয়ার রহমানকে সদস্য সচিব এবং তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহ্বায়ক ও ওসমান গনিকে সদস্য সচিব করা হয়েছে।

উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা বিচার করেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও দ্রুত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

কুড়িগ্রামের ভূরূঙ্গামারীতে তিন ইউনিয়নে বিএনপির নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৬:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬