ইরানের সশস্ত্র বাহিনী জল, স্থল ও আকাশপথে দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। তিনি জানান, যেকোনো ধরনের বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত।
এক বিশেষ বক্তব্যে হাতামি উল্লেখ করেন, ইরানি সামরিক বাহিনী আত্মত্যাগ ও জিহাদের চেতনায় উজ্জীবিত। তারা তাদের লক্ষ্য অর্জনে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার আপস করবে না। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের জওয়ানরা সর্বদা ট্রিগারে আঙুল রেখে যুদ্ধের জন্য প্রস্তুত এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুকে প্রতিহত করবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানি সেনাপ্রধানের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত তাদের সামরিক সক্ষমতা ও যেকোনো সংঘাত মোকাবিলায় নিজেদের অনড় অবস্থানের বার্তাই বিশ্বকে পৌঁছে দিয়েছে।
রিপোর্টারের নাম 
























