ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: ব্যাপক প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের

নোয়াখালী জেলায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বড় ধরনের টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই কার্যক্রমের আওতায় জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় প্রায় ৫ লাখ ৫ হাজার ৩৫০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি জেলায় হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।

শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় ইতোমধ্যে বেশ কিছু সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। জেলার ১ হাজার ৩৮৫টি স্কুল ও ১ হাজার ৪৮০টি মাদরাসা সহ বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে এই কার্যক্রম চলবে। টিকাদান কর্মসূচি সফল করতে ২ হাজার ২৪১ জন টিকাদানকারী এবং ৪ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবী মাঠে কাজ করবেন। স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন কোনো গুজব বা ভ্রান্ত ধারণায় কান না দিয়ে শিশুদের টিকা নিশ্চিত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজে বাধ্যতামূলক হলো ‘নুসুক কার্ড’: হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

নোয়াখালীতে ৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: ব্যাপক প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের

আপডেট সময় : ০৯:৫৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬