ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাগদা চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করার দায়ে এক ব্যবসায়ীকে বড় অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার নূরনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নূরনগরের দক্ষিণ হাজিপুর এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চিংড়িতে ওজন বাড়ানোর জন্য অপদ্রব্য পুশ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইনের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মৎস্য পণ্য মান নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন রামচন্দ্রপুর গ্রামের আতিউর রহমানের ছেলে। অভিযানের সময় জব্দকৃত অপদ্রব্য মিশ্রিত চিংড়িগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাতক্ষীরার চিংড়ি শিল্পকে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না: ডোনাল্ড ট্রাম্প

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬