ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টিও হতে পারে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে দেশের সাতটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের সঙ্গে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায়, অর্থাৎ রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টিও হতে পারে

আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬