ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঐতিহাসিক বড়াইবাড়ি দিবসে শহীদ বিডিআর জওয়ানদের স্মরণ করলো এনসিপি

কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ি গ্রামে ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হামলার শিকার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ বিডিআর জওয়ানদের অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছে।

শনিবার ঐতিহাসিক বড়াইবাড়ি দিবসকে যথাযথ মর্যাদায় স্মরণ করার কথা জানিয়ে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে সীমান্ত পিলার অতিক্রম করে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বড়াইবাড়ি গ্রামে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তৎকালীন বাংলাদেশ রাইফেলস এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধে বিডিআর ক্যাম্প ও বড়াইবাড়ি গ্রাম দখলের এই অপচেষ্টা ব্যর্থ হয়। বিএসএফ বাংলাদেশের স্থাপনার দিকে উপর্যুপরি গুলি ছুঁড়ে, যার সাক্ষী হিসেবে আজও বড়াইবাড়ি ক্যাম্প দাঁড়িয়ে আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশ রাইফেলসের জওয়ানদের অদম্য সাহসিকতার মুখে সেদিন অনুপ্রবেশকারী ও দখলদাররা পিছু হটতে বাধ্য হয়। এই লড়াইয়ে দেশের জন্য আত্মোৎসর্গ করেন নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং সিপাহী আব্দুল কাদের। এনসিপি শহীদ বিডিআর জওয়ানদের আত্মার মাগফেরাত কামনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

ঐতিহাসিক বড়াইবাড়ি দিবসে শহীদ বিডিআর জওয়ানদের স্মরণ করলো এনসিপি

আপডেট সময় : ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬