ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাঘাটায় হলদিয়া ইউপির প্রশাসনিক স্থবিরতা কাটাতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদে দীর্ঘদিনের প্রশাসনিক ও দাপ্তরিক স্থবিরতা কাটাতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির কারণে জনসেবা বিঘ্নিত হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান-১ মাসুদ রানাকে পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। স্থানীয় সরকার বিধি অনুযায়ী পরিষদের কার্যক্রম সচল রাখা এবং জনভোগান্তি লাঘব করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা এখন থেকে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, উন্নয়নমূলক কাজের তদারকি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, নিয়মিত চেয়ারম্যান কর্মস্থলে না ফেরা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এই সিদ্ধান্তের ফলে ঝুলে থাকা উন্নয়ন কাজগুলো পুনরায় শুরু হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণের আবেদন: আইনি জটিলতার শঙ্কা

সাঘাটায় হলদিয়া ইউপির প্রশাসনিক স্থবিরতা কাটাতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান

আপডেট সময় : ১১:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬