বগুড়া জেলায় নতুন প্রশাসনিক ইউনিট হিসেবে যুক্ত হতে যাচ্ছে মোকামতলা উপজেলা। সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব সভায় এই নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি অনুমোদন লাভ করেছে। এর ফলে বগুড়া জেলায় মোট উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩টিতে। এই খবরে মোকামতলা এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর নিয়ে নতুন এই উপজেলা গঠিত হবে। প্রস্তাবিত এই উপজেলার মোট আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হবে প্রায় দেড় লক্ষাধিক। বর্তমানে গেজেট প্রকাশ ও প্রশাসনিক কাঠামো বিন্যাসের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে এর প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, মোকামতলাকে উপজেলা হিসেবে ঘোষণা করা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। নতুন উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক কাজ সহজ হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে শাজাহানপুরকে বগুড়ার ১২তম উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল।
রিপোর্টারের নাম 
























