ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সংসদ সদস্যের মোমবাতি বিতরণ

জ্বালানি সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন কুমিল্লার দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে তিনি নিজ নির্বাচনী এলাকার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করেন।

এ সময় তিনি বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং সরকারের নীতির সমালোচনা করেন। সংসদ সদস্য বলেন, ‘সংসদে বলা হচ্ছে দেশে তেলের অভাব নেই, অথচ বাস্তবে আমরা সারাদিন বিদ্যুৎ পাচ্ছি না। প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা মোমবাতি বিতরণ করছি।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরমের মধ্যে এই ভোগান্তি চরমে পৌঁছেছে। তারা দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিল ইরান

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সংসদ সদস্যের মোমবাতি বিতরণ

আপডেট সময় : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬