ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

পরিবেশবান্ধব যাতায়াতে নতুন দিগন্ত: রাজধানীতে ‘এটলাস ইভি’র এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

দেশের যাতায়াত ব্যবস্থায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তির প্রসার ঘটাতে নতুন এক মাইলফলক স্পর্শ করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর এই প্রতিষ্ঠানটি রাজধানীর বিএসইসি ভবনে তাদের বিশেষায়িত বৈদ্যুতিক যানবাহনের শোরুম ‘এটলাস ইভি’ (Atlas EV) উদ্বোধন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুল আলম। তিনি জানান, সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সবুজ জ্বালানি ব্যবহারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বৈদ্যুতিক যানবাহনগুলো সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে খরচ কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএসইসি ও এটলাস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এই ই-বাইক বা বৈদ্যুতিক যানগুলো দেশের বাজারে টেকসই যাতায়াত ব্যবস্থার নতুন সম্ভাবনা তৈরি করবে। বর্তমানে বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহনের যে চাহিদা তৈরি হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এই খাতে নিজেদের অবস্থান সুসংহত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ার বন্যায় দুর্গতদের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল: মানবিক সহায়তার আহ্বান

পরিবেশবান্ধব যাতায়াতে নতুন দিগন্ত: রাজধানীতে ‘এটলাস ইভি’র এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

আপডেট সময় : ১০:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬