ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করেছে এনআরবিসি ব্যাংক ও সিটি ব্যাংক। রাজশাহীর পদ্মা ও মেঘনা মাঠে অনুষ্ঠিত পৃথক দুটি ম্যাচে দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের চমক দেখা গেছে।

প্রথম সেমিফাইনালে এনআরবিসি ব্যাংক ২ উইকেটের নাটকীয় ব্যবধানে প্রাইম ব্যাংককে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এনআরবিসি ব্যাংক শুরুতে চাপে পড়লেও ইকবালের ৪৪ রান এবং হেলালের কার্যকরী ২৮ রানের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায়। শেষ ওভারের টানটান উত্তেজনায় ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে জয় নিশ্চিত করে তারা। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হন আবির।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে সিটি ব্যাংক ৫ উইকেটে ইস্টার্ন ব্যাংককে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সিটি ব্যাংকের বোলার রাজুর তোপে পড়ে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় ইস্টার্ন ব্যাংক। রাজু একাই ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। লক্ষ্য তাড়া করতে নেমে আলমের ধীরস্থির ৪৪ এবং দীপের অপরাজিত ৩৫ রানের সুবাদে সহজ জয় পায় সিটি ব্যাংক। বল ও ব্যাটে অনন্য অবদানের জন্য রাজু ম্যাচসেরার পুরস্কার জেতেন। এখন শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই ব্যাংক দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

আপডেট সময় : ১০:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬