ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

‘স্পিকারের ক্ষমতা নয়, সম্মান আছে’: তজুমদ্দিনে নেতাকর্মীদের সতর্ক করলেন মেজর হাফিজ

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, স্পিকার পদটি ক্ষমতার নয় বরং চরম সম্মানের। শুক্রবার বিকেলে ভোলার তজুমদ্দিনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি স্পিকার হই আর যাই হই, আমি আপনাদেরই প্রতিনিধি। আপনারা আমাকে নির্বাচিত করে সেই সম্মানের আসনে বসিয়েছেন।’

বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশ থেকে মাফিয়া শাসন বিদায় নিয়েছে। এখন রাজনীতির পথ সুগম হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, আওয়ামী লীগের মতো কোনো অপকর্মে লিপ্ত হওয়া যাবে না। যদি আমরা লুটপাট বা দখলে জড়াই, তবে সাধারণ মানুষ আমাদেরও তাদের মতোই ভাববে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, পানিসম্পদ মন্ত্রী থাকাকালে তিনি তজুমদ্দিন রক্ষায় কাজ করেছেন এবং কোনো ব্যক্তিগত সম্পদ গড়েননি। তজুমদ্দিন উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় তিনি স্থানীয় স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের জনবল সংকট নিরসনের আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

‘স্পিকারের ক্ষমতা নয়, সম্মান আছে’: তজুমদ্দিনে নেতাকর্মীদের সতর্ক করলেন মেজর হাফিজ

আপডেট সময় : ০৮:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬