ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহবাগের সেই অসহায় গোলাপির স্থায়ী ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, ঘর করে দিচ্ছেন তারেক রহমান

রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘ সময় মানবেতর জীবন কাটানো সেই অসহায় গোলাপি বেগমের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তার জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করে দিচ্ছেন তারেক রহমান। শুক্রবার বিকেলে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তারেক রহমানের নির্দেশনায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ি নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ একটি প্রতিনিধিদল।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ছাত্রদলের একটি সমাবেশে শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের দুর্দশার বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি তার ব্যক্তিগত কর্মকর্তাদের এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর অংশ হিসেবে গত আট মাস ধরে গোলাপির চিকিৎসা ও ঢাকায় অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে তার স্থায়ী বাসস্থানের জন্য এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করাই তাদের সংগঠনের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরালোভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

শাহবাগের সেই অসহায় গোলাপির স্থায়ী ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, ঘর করে দিচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০৮:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬